Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে জ্বর, খিচুনি ও বমির পর মাদ্রাসা ছাত্রের মৃত্যু, এলাকায় আতঙ্ক
২ April ২০২৬ Thursday ৪:৩৯:৩৭ PM
উজিরপুরে জ্বর, খিচুনি ও বমির পর মাদ্রাসা ছাত্রের মৃত্যু, এলাকায় আতঙ্ক
উজিরপুর ((বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে এক মাদ্রাসার শিশু শিক্ষার্থী প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে খিঁচুনি ও বমি করার পর মৃত্যুর ঘটনা ঘটেছে। শিশু মৃত্যুর ঘটনায় উপজেলা জুড়ে হাম আতংক ছড়িয়ে পড়েছে।
বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয় বলে উজিরপুর মডেল থানার ওসি মো. রাকিবুল ইসলাম নিশ্চিত করেছেন।
জানা যায়, মৃত মোহাম্মদ ইয়াছিন আরাফাত (১২) উপজেলার ওটরা ইউনিয়নের ওটরা গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিনের ছেলে।সে শিকারপুর বন্দরের নেছারিয়া নূরানী হাফেজি মাদ্রাসা, ইয়াতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের নাজেরা বিভাগের ছাত্র।
স্বজনদের বরাতে ওসি রাকিবুল ইসলাম বলেন, মাদ্রাসার আবাসিক ছাত্র ইয়াসিন আরাফাতের ভোর রাতের দিকে জ্বর উঠে। পরে খিচুনি দিয়ে বমি করে। তখন তাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
ওসি আরও বলেন, খবর পেয়ে তারা গিয়ে শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। শিশুর শরীরে সন্দেহজনক কোন চিহু পাওয়া যায়নি। এমনকি শিশুর পরিবারের কোন অভিযোগ নেই। পরে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে লাশ হস্তান্তর করা হয়েছে।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাইদুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি। এটি হামজনিত কি না, তা নিশ্চিত হতে হলে ল্যাবরেটরিতে পরীক্ষা জরুরি। একই সাথে তিনি আতঙ্কিত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন।
এদিকে, স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে হাম রোগ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।অনেকেই দ্রুত প্রকৃত কারণ নির্ণয় ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও