Current Bangladesh Time
Friday May ৮, ২০২৬ ৬:০৪ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে জমি বিরোধে বসতঘর ভা*ঙ*চুর ও লু’ট’পাট !
৯ April ২০২৬ Thursday ১১:০২:৩০ PM
Print this E-mail this

উজিরপুরে জমি বিরোধে বসতঘর ভা*ঙ*চুর ও লু’ট’পাট !


উজিরপুর ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ শিকারপুর মৌজায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসতঘর ভাঙচুর, লুটপাট ও উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে রাতের আঁধারে তাদের বসতঘর গুঁড়িয়ে দিয়ে নদীতে ফেলে দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৮০ সালে আদালতের ডিগ্রির মাধ্যমে প্রায় ৮০ শতাংশ জমির মালিকানা লাভ করেন মহিউদ্দিন মোল্লা। পরবর্তীতে তার উত্তরসূরি মোস্তফা মোল্লা ও মশিউর মোল্লা ওই জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমিটি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
ভুক্তভোগী মশিউর রহমান মোল্লা জানান, গত সোমবার (৬ এপ্রিল) গভীর রাতে শফিকুল, বেলায়েত, কালাম, খোকন, মাসুম ও আলমগীরসহ ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল তাদের বসতঘরে হামলা চালায়। এ সময় ঘরবাড়ি ভাঙচুর করে আসবাবপত্র লুটপাট করা হয় এবং পুরো বসতঘরটি পাশের সন্ধ্যা নদীতে ফেলে দেওয়া হয়।
তিনি বলেন, “আমরা বহু বছর ধরে শান্তিপূর্ণভাবে জমিতে বসবাস করে আসছি। কিন্তু হঠাৎ করে সন্ত্রাসীরা এসে সবকিছু ধ্বংস করে দিয়েছে। আমরা এখন অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি।”
মশিউর রহমান আরও জানান, এ ঘটনায় একাধিকবার উজিরপুর থানায় অভিযোগ করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে তিনি দাবি করেন।
অন্যদিকে, ভুক্তভোগীরা উপজেলা ভূমি কর্মকর্তার বিরুদ্ধেও হয়রানির অভিযোগ তুলেছেন। তাদের দাবি, বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে তাদের জমি থেকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
উল্লেখ্য, অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com