Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ১২:৩৭ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক
১৬ April ২০২৬ Thursday ৫:১৪:৪১ PM
Print this E-mail this

ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩ নারী ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শহরের কাঠপট্টি খেলার মাঠ সংলগ্ন উদ্বোধন সুপার মার্কেট এলাকার সামনে এ অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন।

আটকরা হলেন—তোফাজ্জল খান-এর মেয়ে মোসা. সোনিয়া (৩৫), রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মাংকি গ্রামের বাসিন্দা; তোফাজ্জেল খান-এর মেয়ে মোসা. শারমিন বেগম (৩২), ঝালকাঠি শহরের পার কিফায়েত নগর এলাকার বাসিন্দা; এবং বেল্লাল দেওয়ান-এর মেয়ে মনি আক্তার (৩৭), শহরের পুরাতন কলাবাগান এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আটক সোনিয়ার দেহ তল্লাশির সময় তার হাতে থাকা একটি ছোট ব্যাগ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো জব্দ করা হয়।

ঝালকাঠি ডিবি পুলিশের একটি সূত্র জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com