Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ৮:২৩ PM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » ‘এক বছর আগে যার রিকশার ভাড়া ছিল না, পরের বছর সে ঢাকায় ফ্ল্যাট কিনছে’-ভোলায় স্পীকার
১৭ April ২০২৬ Friday ৯:০১:২৪ PM
Print this E-mail this

‘এক বছর আগে যার রিকশার ভাড়া ছিল না, পরের বছর সে ঢাকায় ফ্ল্যাট কিনছে’-ভোলায় স্পীকার


ভোলা প্রতিনিধি:

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, যারা রাজনীতি করে সবারই অর্থের প্রয়োজন আছে। বাংলাদেশের রাজনীতি হলো, এক বছর আগে যার রিকশা ভাড়া ছিল না, পরের বছর দেখা যায়; ঢাকাতে ফ্ল্যাট কিনছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় ভোলার তজুমদ্দিন উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, কোনো একটা পদ পেলে কিংবা কোনো ধরনের সুযোগ সুবিধা পেলে চাঁদাবাজি করে হোক, দুর্নীতি করে হোক, নিজের পদ বিক্রি করে হোক; বিশাল অর্থসম্পদের মালিক হয়ে যায় রাজনৈতিক দলের নেতারা। গত ১৬ বছরে যে লুটপাট হয়েছে, শেখ হাসিনা সরকার করেছে, এক কথায় অকল্পনীয়। বাইরের দেশে বাংলাদেশ একটা লুটেরা জাতি হিসেবে খ্যাতি অর্জন করেছে।

তিনি বলেন, একেকটা মন্ত্রীর ৩০০-৪০০ করে বাড়ি, লন্ডন, আমেরিকা, ডুবাইতে। সীমাহীন লুটপাট তারা করেছে, অবশেষে আল্লাহর গজব তাদের ওপর এসেছে। তারা ভেবেছে কেয়ামত পর্যন্ত থাকবে, এভাবে লুটপাট করে যাবে। আল্লাহর গজব তাদের উপরে পড়েছে। 

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, আওয়ামী লীগের উদাহরণ আমাদের চোখের সামনে আছে। অন্যায় অপরাধ লুটপাট সন্ত্রাস করলে কী হয় ফলাফল তো দেখছেন সবাই। ২০১৮ সালে নির্বাচন করতে এসেছিলাম (ভোলা-৩, লালমোহন-তজুমদ্দিন আসনে)। লঞ্চঘাট থেকে মিছিল করে বাড়িতে যাওয়ার পর পুলিশ এসে আমার বাড়িটা ঘিরে ফেলল। আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার বাসার চারিদিকে অবস্থান নিল, নির্বাচনের দিনও ঘর থেকে বের হতে পারলাম না। ৬ বারের এমপি গৃহবন্দী, এই ছিল আওয়ামী লীগ আমলের নির্বাচন। তারা ভেবেছিল এভাবেই দিন যাবে।

স্পিকার আরও বলেন, আমি ধন্যবাদ জানাই, বাংলাদেশের সাহসী ছাত্র সমাজকে, তাদের অভিভাবকদেরকে এবং যেসব রাজনৈতিক দল এ মাফিয়াদের বিরোধিতা করেছে। তারা এ মাফিয়া সরকারকে বিদায় করে বাংলাদেশের উন্নয়নের পথকে সুগম করেছে। অনেক রাজনৈতিক দল এখানেও আছে (তজুমদ্দিন উপজেলায়) দেশেও আছে। আপনাদের কাছে আমার অনুরোধ হল- দলবাজি আর করবেন না। রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে কোনো ধরনের হয়রানি করবেন না।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, জামায়াতে ইসলামী ভদ্রলোকের দল, সংসদে তারা খুব ভালো ব্যবহার করে। একসময় তারা আমাদের মিত্র দল ছিল। তাদেরকে অনুরোধ করব, আপনারা এবং বিএনপি মিলেমিশে চলবেন। যারা মাফিয়া সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল, এ ঐক্য যেন না ভাঙে। ঐক্য ভাঙলে ভারত থেকে আবার চলে আসবে দাদারা। তারা এসে আবার এদেশে আগের মতো লুণ্ঠনের রাজ্য কায়েম করতে চায়। আমরা আর এই ধরনের বাংলাদেশ দেখতে চাই না। যেখানে মানুষ গুম হবে, ভয়ে থাকবে, আতঙ্কে ঘুমাতে পারবে না, মিথ্যা মামলার ভয়ে বাবা মায়ের জানাজায় আসতে পারবে না, এই অবস্থার অবসান চাই।

এসময় গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু ও সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com