Current Bangladesh Time
Tuesday June ২৩, ২০২৬ ১০:২১ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতার টর্চারসেল গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধরা
২৪ April ২০২৬ Friday ১০:১০:৪৭ PM
Print this E-mail this

বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতার টর্চারসেল গুঁড়িয়ে দিলো বিক্ষুব্ধরা


নগর প্রতিনিধি:

বরিশালে দলীয় কর্মী হত্যা এবং চাঁদাবাজিসহ একাধিক মামলায় অভিযুক্ত, বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার টর্চারসেল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের পর বরিশাল সদরের জেলা পরিষদ মার্কেটের ছাদে থাকা অফিস ভাঙচুর করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, শহরের নতুন বাজার এলাকায় জেলা পরিষদ মার্কেটের ছাদে বিএনপির দলীয় কার্যালয়ের নামে টর্চারসেল বানিয়ে রেখেছিলেন বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতা মিল্টন চৌধুরী।

গত ১৮ এপ্রিল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানা ঘেরাও করে এলাকাবাসীর আন্দোলনে মুখে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১৯ এপ্রিল রাতে জেলা পরিষদ মার্কেটের ছাদে থাকা মিল্টনের রাজনৈতিক কার্যালয়ে হামলা, ভাঙচুর করা হয়।শুক্রবার দুপুরে দ্বিতীয় দফায় কার্যালয়ের অবকাঠোমো ভেঙে গুঁড়িয়ে দেয় এলাকাবাসী। এসময় কার্যালয়ের কাঠের অবকাঠামো ভাঙচুরের পাশাপাশি মালামাল খালে নিক্ষেপ করা হয়।

অভিযুক্ত রিয়াজ মাহমুদ মিল্টন ওরফে মিল্টন চৌধুরী নগরীর কাউনিয়া বাগানবাড়ি এলাকার বাসিন্দা। ইতোপূর্বে দলীয় কর্মীকে হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক দল থেকে তাকে বহিষ্কার করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, বহিষ্কারের পরও বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন মিল্টন। তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠে। এসব কারণে তাকে গ্রেপ্তারের দাবিতে গত শনিবার (১৮ এপ্রিল) দুপুরে কাউনিয়া থানা ঘেরাও করে বিক্ষোভ করে এলাকাবাসী। ওই দিনেই চাঁদাবাজির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে মিল্টনকে।

এদিকে শুক্রবার জুমা’র নামাজ শেষে মিল্টনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নগরীর কাউনিয়া সাধুর বটতলা এলাকায় বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারের বাসায় যান এলাকাবাসী। সেখানে মজিবর রহমান সরোয়ারের সাথে কথা বলেন তারা। ‘তখন মিল্টন দলের কেউ নয় এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান এমপি’। এরপর সেখান থেকে ফিরে নতুন বাজার এলাকায় মিল্টনের কার্যালয়টি দ্বিতীয় দফায় ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ সনজিৎ কুমার জানান, ‘বিক্ষুব্ধ এলাকাবাসী মিল্টনের রাজনৈতিক কার্যালয় ভাঙচুর করেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কঠোর অবস্থানে পুলিশ ॥ মামা খোকন সহ কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের শতাধিক নেতাকর্মী গ্রেফতার
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে ঢাকা-বরিশাল চার লেন মহাসড়ক প্রকল্প
সাইবার বুলিংয়ের শিকার বরিশালের দুই-তৃতীয়াংশ তরুণী
মাদকের রমরমা বাণিজ্য: বরিশাল কেন্দ্রীয় কারাগার যেন ‘ইয়াবার বাজার’
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com