Current Bangladesh Time
Wednesday April ২৯, ২০২৬ ৫:১০ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে বিআরটিসি বাসে নেওয়া হচ্ছিল চিংড়ির রেণু, অতঃপর…
২৯ April ২০২৬ Wednesday ১১:৩৮:৩৫ AM
Print this E-mail this

ঝালকাঠিতে বিআরটিসি বাসে নেওয়া হচ্ছিল চিংড়ির রেণু, অতঃপর…


 ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি যাত্রীবাহী বাস থেকে অন্তত ২ লাখ চিংড়ির রেণু (পোনা) জব্দ করেছে সদর উপজেলা প্রশাসন। পরে জব্দ করা রেণুগুলো সুগন্ধা নদীতে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রেণুগুলো উদ্ধার করা হয়। এ সময় রেণু বহনকারী এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। এ সময় ঝালকাঠি সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, অবৈধভাবে চিংড়ির রেণু আহরণ ও পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ। এতে শুধু চিংড়ি নয়, অন্যান্য মাছের পোনাও ধ্বংস হয়ে যায়, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঝড়ের মৌসুম: ঝুঁকি নিয়ে চলছে ছোট ছোট নৌযান
বরিশালে হাজারের ওপর রেস্তোরাঁ, নিরাপদ খাদ্যর তালিকায় মাত্র ৩২টি!
সাপ্লাই চেইন ভেঙে দেওয়ায় সংকট: গ্রাম পর্যায়ে মিলছে না অকটেন-ডিজেল
শাহবাগে ফের মুখোমুখি শিক্ষক-পুলিশ
বরিশালে ছাত্রদলের কমিটি : পদের আশায় ব্যাচেলর ডজনখানেক নেতা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com