Home » পটুয়াখালী » বাউফল » জমি দখলকে কেন্দ্র করে তাণ্ডব: ঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ, আতঙ্কে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবার
১ May ২০২৬ Friday ৭:১৩:০৫ PM
জমি দখলকে কেন্দ্র করে তাণ্ডব: ঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ, আতঙ্কে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবার
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুর বাড়িয়া এলাকায় পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে এক পরিবারের বসতঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং ঘরের টিন খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং আতঙ্কে দিন কাটাচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারটি। ভুক্তভোগী বিউটি বেগম (৪৫), স্বামী হানিফ প্যাদা, বাউফল থানায় দায়ের করা লিখিত অভিযোগে উল্লেখ করেন, একই এলাকার রাসেল, রুবেল কাজী, আলম কাজী, রহিম কাজী, মাসুম, নাজমা বেগম, সুমা বেগম ও নাইম দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক ভোগদখলীয় জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। এ নিয়ে বিভিন্ন সময় গাছপালা কেটে নেওয়া, জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে। অভিযোগ অনুযায়ী, শুক্রবার (১ মে) সকাল প্রায় ৯টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাদের বসতভিটায় প্রবেশ করে। এ সময় তারা ঘরের দরজা-জানালা ভাঙচুর করে, টিন খুলে নিয়ে যায় এবং জমিতে পাকা স্থাপনা নির্মাণের চেষ্টা চালায়। একই সঙ্গে পুকুরের মাছ ধরে নেওয়া ও বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলার অভিযোগও করা হয়েছে। বিউটি বেগম অভিযোগ করেন, হামলার সময় তিনি বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন দা, ছেনা ও দেশীয় অস্ত্র নিয়ে তার দিকে তেড়ে আসে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে টেটা নিক্ষেপ করা হয়। এছাড়া পরিবারের সদস্যদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়। অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের অন্য সদস্যদের হত্যার ভয় দেখানো হয়েছে বলেও দাবি করেন তিনি। স্থানীয় সূত্র জানায়, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি। বরং সাম্প্রতিক ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে হামলার ঘটনার পর ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে রুবেল কাজী ও তার লোকজন বলেন, বিরোধপূর্ণ জমিতে হানিফরা ঘর তুলেছে।আমরা ঘর জায়গা মাপার জন্য বললে তারা গড়ি মসি করে।আমরা স্থানীয়ভাবে সালিশ মেনেছি তারা মানেনি। ঘরে হামলার বিষয়ে আমরা কিছুই জানিনা তারা নিজেরা নিজেরা করে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুর ইসলাম বলেন, “অভিযোগের বিষয়টি জেনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ