পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে একটি তালাবদ্ধ বাসা থেকে প্রায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের আরামবাগ মহল্লার ‘মাওলানা মঞ্জিল’ নামের একটি ভবনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশের একটি বিশেষ দল এ অভিযান চালায়। অভিযানে মাওলানা মো. নাসিরের মালিকানাধীন ওই ভবনের ভাড়াটিয়া সাজেদুল রহমান মজিদের কক্ষ থেকে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫টি প্যাকেটে রাখা গাঁজা উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, ‘মঠবাড়িয়াকে মাদকমুক্ত রাখতে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
বরিশাল জেনারেল হাসপাতালে নানান অব্যবস্থাপনা, নারী দালাল চক্রের দৌরাত্ম্য
তোফায়েল আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা,তার ‘স্মৃতিশক্তি নেই’, আদালতকে জানালেন আইনজীবী
বরিশাল মহানগর পুলিশের নতুন কমিশনার আশিক সাঈদ
বরিশালে বিলুপ্তির দ্বারপ্রান্তে শিপইয়ার্ড: একই পথে ডকইয়ার্ডও