Current Bangladesh Time
Thursday May ২১, ২০২৬ ১০:৫৪ PM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » নেছারাবাদে বিএনপি নেতার বিরুদ্ধে কাঠ ব্যবসায়ীর দোকানঘর দখলের অভিযোগ
২১ May ২০২৬ Thursday ৩:৪৯:১৭ PM
Print this E-mail this

নেছারাবাদে বিএনপি নেতার বিরুদ্ধে কাঠ ব্যবসায়ীর দোকানঘর দখলের অভিযোগ


নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: 

পিরোজপুরের নেছারাবাদে রাতের আঁধারে এক কাঠ ব্যবসায়ীর দোকানঘর দখলের অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির সভাপতি মো. চান মিয়া ওরফে চিড়া চান্দুর বিরুদ্ধে। ১৫ মে (শুক্রবার) রাতে জগন্নাথকাঠি বন্দরের চিড়ার মিলসংলগ্ন এলাকায় ব্যবসায়ী সহিদুল ইসলামের ভাড়াটিয়া দোকানদারদের সরিয়ে দিয়ে দোকানঘর দখলে নেওয়ার অভিযোগ করা হয়েছে। এতে ভুক্তভোগী সহিদুল ইসলামসহ ওই দোকানের ভাড়াটিয়ারা চরম ক্ষতির মুখে পড়েছেন। এ ঘটনায় ব্যবসায়ী সহিদুল ইসলাম স্থানীয় বাজার কমিটি ও নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জগন্নাথকাঠি বন্দরের পূর্ব পাশে চিড়ার মিলসংলগ্ন এলাকায় ‘নুরুল্লা অ্যান্ড ব্রাদার্স’ নামে একটি দোকানঘর রয়েছে। দীর্ঘদিন ধরে ব্যবসায়ী আদুল হাই ওই দোকানঘরটি সহিদুল ইসলামের কাছ থেকে ভাড়ায় নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

অভিযোগে বলা হয়, ১৪ মে দিবাগত গভীর রাতে চান মিয়া কয়েকজন লোক নিয়ে দোকানঘরে হামলা, ভাঙচুর ও দখল কার্যক্রম চালান। এ সময় ভাড়াটিয়াদের সরিয়ে দিয়ে দোকানঘরটি দখলে নেওয়া হয় বলে অভিযোগ করেন সহিদুল ইসলাম।

ভুক্তভোগী সহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের জানালে চান্দু মিয়া আমাকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। তার হুমকিতে আমি জীবন নিয়ে শঙ্কায় আছি।’

তবে অভিযোগ অস্বীকার করে চান মিয়া ওরফে চিড়া চান্দু বলেন, ‘আমি চান্দু ওঝার কাছ থেকে জমি কিনেছি। জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতই বিষয়টি নিষ্পত্তি করবে। আমি বৈধভাবে জমি কিনেছি বলেই দখল নিয়েছি।’

এ বিষয়ে জগন্নাথকাঠি বাজার কমিটির আহ্বায়ক ও স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান বলেন, ‘সহিদুল ইসলামের দোকানঘর দখলের বিষয়ে বাজার কমিটির কাছে লিখিত অভিযোগ এসেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। অভিযোগ প্রমাণিত হলে দলীয় উচ্চপর্যায়ে জানানো হবে।’

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আগামী ৬ জুন শেবাচিমে চালু হবে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট
আবুল হাসানাত আব্দুল্লাহ সহ ৪ জনের বিচার শুরু
শেবাচিম হাসপাতালে নবজাতকের মৃত্যু ঘিরে স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ
বগায় ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com