Home » বরিশাল » বরিশাল সদর » বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ আটক ২
৪ June ২০২৬ Thursday ২:২১:৫৮ PM
বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ আটক ২
নিজস্ব প্রতিনিধি:
বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশ পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে মোট ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। থানা এলাকার পপুলার বাজার ও মোল্লার বাজার নামক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মোঃ আল মোমেন, এএসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন, এএসআই (নিঃ) মোঃ সুমন মিয়া এবং কং/১৩৪৪ মোঃ রনি’র সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম ‘অভিযান-৪১’ ডিউটি চলাকালে এই সাফল্য অর্জন করে। প্রথম অভিযান: পপুলার বাজার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ টিম এয়ারপোর্ট থানাধীন উত্তর কড়াপুর সাকিনের পপুলার বাজারে অভিযান পরিচালনা করে। সেখান থেকে মোঃ রিয়াজ হাওলাদার (৩৬) নামের এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিয়াজ ঝালকাঠি সদর থানার ২নং ওয়ার্ডের বিনয়কাঠি ইউপির বহরমপুর গ্রামের মোঃ মুক্তার হাওলাদার ও মালেকা বেগমের ছেলে। দ্বিতীয় অভিযান: মোল্লার বাজার একই টিমের অপর একটি অভিযানে এয়ারপোর্ট থানাধীন মোল্লার বাজার এলাকা থেকে মোঃ আপন রহমান ওরফে সজিব (২৭) নামের আরেক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সে ঝালকাঠির নলছিটি থানার প্রতাব পোস্টের ভৈরব পাশা গ্রামের মৃত শামসুল হক সিকদারের ছেলে। পুলিশের বক্তব্য: এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ