Home » কাউখালী » পিরোজপুর » পিরোজপুর জেলার কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
৪ June ২০২৬ Thursday ৫:১৯:৫৮ PM
পিরোজপুর জেলার কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) রাতে উপজেলার ৫নং শিয়ালকাঠি ইউনিয়নের শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. জাকির হোসেন (৪৬)। তিনি শংকরপুর গ্রামের মৃত বারেক তালুকদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, কাউখালী থানার একটি টিম মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জাকির হোসেন তার বসতবাড়িতে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে রেখেছেন। পরে থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিরস্ত্র) মো. মাসুদ আল মামুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা রাত ১০টা ৫ মিনিটে শংকরপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে মোড়ানো অবস্থায় ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে গাঁজার ওজন নির্ধারণ করে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। একই সঙ্গে নমুনা হিসেবে ৫ গ্রাম গাঁজা পৃথকভাবে সংরক্ষণ করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে,গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন। এ বিষয়ে স্থানীয়দের একাধিক অভিযোগও রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত জাকির হোসেনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউখালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে,মাদকের উৎস ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ