Current Bangladesh Time
Friday September ১১, ২০২৬ ৪:০১ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে ককটেল হামলা 
১ August ২০২৬ Saturday ৯:৪০:৪৩ PM
Print this E-mail this

বরগুনায় সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে ককটেল হামলা 


বরগুনা প্রতিনিধি:

বরগুনা সদরের কেওড়াবুনিয়া ইউনিয়নে এক সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে ককটেল হামলা এবং তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার (১ আগস্ট) রাত পৌনে ৩টার দিকে সদরের ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া এলাকায় পুলিশের সাবেক পরিদর্শক (ইন্সপেক্টর) আবদুল খালেকের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। 

এ ঘটনার প্রতিবাদে বিকেল সাড়ে ৫টার দিকে ঘটবাড়িয়া বাজারে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেন। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং এলাকায় মাদক নির্মূলে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

ভুক্তভোগী আবদুল খালেক ও এলাকাবাসী জানান, ২০২২ সালে পুলিশ পরিদর্শক পদ থেকে অবসর নেওয়ার পর তিনি নিজ গ্রামে বসবাস শুরু করেন। এলাকায় মাদকের বিস্তার রোধে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিভিন্ন সচেতনতামূলক ও প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণ করেন। এ কারণে স্থানীয় মাদক কারবারি ও সেবনকারীদের একটি অংশ তার ওপর দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিল। 

তাদের দাবি, সম্প্রতি আবদুল খালেকের নেতৃত্বে এলাকাবাসী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এরপর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এরই ধারাবাহিকতায় পরিকল্পিতভাবে তার বাড়িতে ককটেল নিক্ষেপ এবং মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে বলে তাদের ধারণা।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা বারেক মৃধা বলেন, সন্ত্রাস, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় আবদুল খালেকের ওপর এ হামলা চালানো হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ঘটবাড়িয়া বাজার আল-হেরা জামে মসজিদের ইমাম আবদুল করিম বলেন, আবদুল খালেক একজন সৎ ও ভালো মানুষ। তিনি এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার চেষ্টা করেছেন। মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তার বাড়িতে ককটেল হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে বলে আমরা মনে করি। প্রশাসনের কাছে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
বরিশালে গরমের সঙ্গে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ‘আতঙ্কে’ বিদ্যুৎকর্মীরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com