Current Bangladesh Time
Sunday September ২৭, ২০২৬ ১০:৩৪ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে হাসপাতাল থেকে বৃদ্ধাকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
১১ August ২০২৬ Tuesday ৪:৩৭:২২ PM
Print this E-mail this

ঝালকাঠিতে হাসপাতাল থেকে বৃদ্ধাকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি সদর হাসপাতাল থেকে ৬০ বছর বয়সী এক নারীকে খাবার খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে ঝালকাঠি সদর হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে ৬০ বছর বয়সী নারীকে খাবার খাওয়ানোর কথা বলে ডেকে মোটরসাইকেলে করে অজ্ঞাত স্থানে নিয়ে যান দুই ব্যক্তি। সেখানে একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেন। পরে ভোরে ওই নারী হাসপাতালে ফিরে এসে কান্নাকাটি শুরু করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে বেল্লাল সিকদার ও নাসির নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, ওই নারী হাসপাতালের ভর্তি রোগী ছিলেন না। ঘটনার পর তাকে হাসপাতালে ভর্তি করে পুলিশকে জানানো হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করতে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পুলিশকে সরবরাহ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া বেল্লাল সিকদার শহরের কৃষ্ণকাঠি এলাকার মোবারক সিকদারের ছেলে এবং নাসির মল্লিক বিকনা এলাকার ইউসুফ মল্লিকের ছেলে।

ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, পরীক্ষার জন্য ভুক্তভোগী নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দেওয়া তথ্য মতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
ঢাকা-বরিশাল-পটুয়াখালী: মহাসড়কের ২৯ কিমিতে খানাখন্দ
চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com