Current Bangladesh Time
Thursday August ১৩, ২০২৬ ৭:২৪ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বরিশালে চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনের বাউন্ডারি ভাঙচুর, থানায় মামলা
১২ August ২০২৬ Wednesday ৫:২৭:০৮ PM
Print this E-mail this

বরিশালে চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনের বাউন্ডারি ভাঙচুর, থানায় মামলা


নিজস্ব প্রতিবেদক ঃ বরিশাল সদর উপজেলার ২ নম্বর কাশিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এয়ারপোর্ট থানাধীন বিল্লবাড়ী এলাকায় চাঁদা না দেওয়ায় একটি নির্মাণাধীন ভবনের বাউন্ডারি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে বরিশাল এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এ কে এম মুস্তাফিজুর রহমান।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট বেলা ১১টার দিকে বিল্লবাড়ী এলাকায় নির্মাণাধীন ভবনের বাউন্ডারি নির্মাণের কাজ চলছিল। এ সময় অভিযুক্তরা সেখানে গিয়ে চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে নির্মাণাধীন ভবনের বাউন্ডারিতে হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, অভিযুক্তরা দলবদ্ধভাবে নির্মাণাধীন ভবন এলাকায় গিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে চাঁদা না পেয়ে বাউন্ডারি ভাঙচুর করে ক্ষতিসাধন করা হয়। এতে নির্মাণকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।

এ ঘটনায় এ কে এম মুস্তাফিজুর রহমান বাদী হয়ে বরিশাল এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন। মামলায় মোঃ ফরিদ হাওলাদার (৫৫), মোঃ ফারদিন হাওলাদার(২৪), মোঃ গোলাম রাব্বি হাওলাদার (২৬), মোঃ রিশান হাওলাদারকে (২০), অভিযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী এ কে এম মুস্তাফিজুর রহমান বলেন, নির্মাণাধীন ভবনের কাজ চলাকালে অভিযুক্তরা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে ভবনের বাউন্ডারি ভাঙচুর করেন। এতে আমার উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজ চলাকালে এ ধরনের চাঁদা দাবি ও ভাঙচুরের ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বরিশাল এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালের নতুন ডিআইজি জুলফিকার আলী
প্রার্থী চূড়ান্ত করল বিএনপি, রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
তিন সন্দেহে বরিশালে মাঠে পুলিশ, হেমায়েতপুরে জেএমবির আস্তানায় অভিযান
বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণ
বরিশাল অঞ্চল: ৪ কারণে ইলিশের দেখা নেই
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com