Current Bangladesh Time
Saturday October ৩, ২০২৬ ৪:৫৫ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে ৫ পিস ইয়াবা ও ৬০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
১৬ August ২০২৬ Sunday ৩:৩৪:৫১ PM
Print this E-mail this

কাউখালীতে ৫ পিস ইয়াবা ও ৬০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার



কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


পুলিশ জানা যায়, ১৪ আগস্ট রাত ২টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানা পুলিশ জানতে পারে, কাউখালী সদর ইউনিয়নের মহিলা কলেজের ভেতরের একটি কক্ষের সামনে বারান্দায় কয়েকজন মাদকদ্রব্য কেনাবেচা করছে। পরে রাত ৩টা ৫ মিনিটের দিকে পুলিশ সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সঞ্জিব দাস (৩৫) ও মো. শাহীন খন্দকার (৩৪) নামে দুজনকে আটক করা হয়। এ সময় সঞ্জিব দাসের পরিহিত শর্ট প্যান্টের ডান পকেট থেকে সাদা কাগজে মোড়ানো অবস্থায় ৬০ গ্রাম গাঁজা এবং সাদা পলিথিনে মোড়ানো ৫ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৭ হাজার ৫০০ টাকা।


মো. শাহীন খন্দকারকে তল্লাশি করে তার কাছ থেকে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। তবে পুলিশের দাবি, তিনি সঞ্জিব দাসকে মাদকদ্রব্য কেনাবেচায় সহযোগিতা করছিলেন।


এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৯(ক)/১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে ।


কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আনোয়ার হোসেন জানান, আসামীদের বিরুদ্ধে কাউখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।শনিবার তাদের পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে হেভিওয়েটদের লড়াই, একক প্রার্থী নিয়ে মাঠে জামায়াত— ‘ফ্যাক্টর চরমোনাই’
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com