Home » ভোলা » ভোলা সদর » মেঘনা থেকে বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮
২ October ২০২৬ Friday ৬:১৩:২০ PM
মেঘনা থেকে বালু উত্তোলন, ড্রেজার-বাল্কহেডসহ আটক ৮
ভোলা প্রতিনিধি:
ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন—রুবেল, রিপন, নোমান মিয়া, ইয়ামিন, মো. আব্বাস, পরশ মনি হাওলাদার, সুমন হাওদার ও মো. খলিল। তাঁদের বাড়ি ভোলা ও বরিশালের বিভিন্ন উপজেলায়।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মেঘনা নদীতে কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় চারটি ড্রেজার ও একটি বাল্কহেডসহ আটজনকে আটক করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত ড্রেজার ও বাল্কহেডের মালিকদের দুই লাখ টাকা জরিমানা এবং সাতজন বালু উত্তোলনকারীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। আটক ব্যক্তিদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার পাশাপাশি জব্দ করা ড্রেজার ও বাল্কহেডের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
নদী তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)