Current Bangladesh Time
Friday October ২, ২০২৬ ৫:৩৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » পায়রা সেতুতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ; তরুণ-তরুণীকে হেনস্তা করে টাকা আদায়
২ October ২০২৬ Friday ৫:০২:৫৭ PM
Print this E-mail this

পায়রা সেতুতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ; তরুণ-তরুণীকে হেনস্তা করে টাকা আদায়


দুমকি ((পটুয়াখালী) প্রতিনিধি:

 লেবুখালী পায়রা সেতুতে ঘুরতে আসা তরুণ-তরুণীদের হেনস্তা করে টাকা আদায়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সেতুর ওপর ১৫ থেকে ১৬ জন কিশোরের একটি দল দুই তরুণ-তরুণীকে ঘিরে হেনস্তা করে। এ সময় ঘটনাটি দেখে এক সাংবাদিক এগিয়ে গেলে তাকেও ধাওয়া করে ওই কিশোররা। পরে সাংবাদিকের ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় দুমকি থানা পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করার কথা জানিয়েছে।

ভুক্তভোগী মোহাম্মদ আসাদ (২১) জানান, তিনি সুবিদখালী থেকে পায়রা সেতুতে ঘুরতে এসেছিলেন। সেতুর ওপর ওই কিশোররা তাদের ডেকে প্রথমে ভয়ভীতি দেখায়। পরে এখানে ঘুরতে এলে সবার কাছ থেকে টাকা নেওয়া হয় বলে জানায় তারা। সেনা সদস্যদের কাজ থেকেও টাকা নেওয়ার কথা বলেছে ।টাকা না দিলে ব্রিজের নিচে নিয়ে কান ধরে উঠবস করার হুমকিও দেওয়া হয়।
আসাদ বলেন, আমার কাছে ২০০ টাকা ছিল তা ওরা নিয়ে গিয়েছে। সাংবাদিক ও পুলিশ আসার বিষয়টি বুঝতে পেরে দ্রুত চলে যায় না হলে একটা ফোনও হয়তো নিয়ে যেত । এ সময় রায়হান শরীফ নামে একজন তাকে বেশি হেনস্তা করেন বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার বিচার দাবি করেন আসাদ।
প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানান, বুধবার দুপুর ১২টার দিকে বরিশাল থেকে পটুয়াখালীর দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় পায়রা সেতুর ওপর ওই কিশোরদের দুই তরুণ-তরুণীকে ঘিরে রাখতে দেখেন তিনি। বিষয়টি জানতে মোটরসাইকেল থামিয়ে কথা বলার চেষ্টা করলে কিশোররা তাকে চলে যেতে বলে। পরে তিনি দূর থেকে ঘটনার ছবি ধারণের চেষ্টা করেন। ছবি তোলার বিষয়টি বুঝতে পেরে কিশোররা তাকে ধাওয়া করে।
পরে নিরাপদ স্থানে গিয়ে ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে দুমকি থানার এসআই সুমন ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ আসার বিষয়টি টের পেয়ে কিশোররা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়। পরে পুলিশ ভুক্তভোগী তরুণ-তরুণীদের সঙ্গে কথা বলে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এ ধরনের ঘটনা সম্পর্কে এর আগে তাদের কাছে তথ্য ছিল না। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশ সব সময় সোচ্চার রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, পায়রা সেতু পটুয়াখালীর অন্যতম দর্শনীয় স্থান হওয়ায় প্রতিদিনই এখানে বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ ঘুরতে আসেন। বিশেষ করে তরুণ-তরুণীদের উপস্থিতি থাকে বেশি। এমন একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে কিশোরদের সংঘবদ্ধভাবে ভয়ভীতি প্রদর্শন ও টাকা আদায়ের ঘটনা দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
পায়রা সেতু এলাকায় কিশোর গ্যাংয়ের এমন তৎপরতা বন্ধে নিয়মিত নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে হেভিওয়েটদের লড়াই, একক প্রার্থী নিয়ে মাঠে জামায়াত— ‘ফ্যাক্টর চরমোনাই’
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
বরিশালে আ.লীগের ঝটিকা মিছিলে চাপ বাড়ছে পুলিশের
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com