Current Bangladesh Time
Friday October ২, ২০২৬ ৭:৩৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে সিএনজিতে স্কুলশিক্ষিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ছিনতাই
২ October ২০২৬ Friday ৬:২১:৪৭ PM
Print this E-mail this

বাবুগঞ্জে সিএনজিতে স্কুলশিক্ষিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ছিনতাই


বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবেশে থাকা ছিনতাইকারীদের কবলে পড়েছেন মিতু আক্তার নামে প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক। অস্ত্রের মুখে জিম্মি করে তার হাত-মুখ ওড়না দিয়ে বেঁধে স্বর্ণের চেইন, আংটি ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে তাকে শিকারপুর সেতুর ঢালে একটি মাদ্রাসাসংলগ্ন স্থানে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুন হাট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মিতু আক্তার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ৩০ নম্বর মধ্য রাকুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি রাকুদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদারের মেয়ে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পিটিআই প্রশিক্ষণ ইনস্টিটিউটে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন মিতু। সকাল ৮টার দিকে রাকুদিয়া নতুন হাট স্টেশন থেকে বরিশালগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন তিনি। অটোরিকশাটিতে আগে থেকেই কয়েকজন যাত্রীবেশী ব্যক্তি ছিলেন।

কিছুদূর যাওয়ার পর সিএনজিতে থাকা দুর্বৃত্তরা অস্ত্র দেখিয়ে তাকে জিম্মি করে। একপর্যায়ে তার হাত ও মুখ ওড়না দিয়ে বেঁধে গলায় থাকা স্বর্ণের চেইন, হাতের সোনার আংটি এবং হ্যান্ডব্যাগে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে সিএনজিটি ঘুরিয়ে শিকারপুর সেতুর ঢালে একটি মাদ্রাসাসংলগ্ন স্থানে তাকে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর বিষয়টি বাবুগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সময়ের ইচলাদী টোল প্লাজার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে একটি সন্দেহজনক সিএনজির সন্ধান পাওয়া গেছে।

তিনি আরও জানান, ওই সিএনজির সূত্র ধরে ছিনতাইকারী চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার
বরিশাল সিটি নির্বাচন: বিএনপিতে হেভিওয়েটদের লড়াই, একক প্রার্থী নিয়ে মাঠে জামায়াত— ‘ফ্যাক্টর চরমোনাই’
বরিশালের যেসব নদীতে বড় লঞ্চ চলত সেগুলো এখন ‘মরা খাল’
বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com