Current Bangladesh Time
Tuesday September ১, ২০২৬ ১১:২৮ AM
Barisal News
Latest News
Home » চরফ্যাশন » ভোলা » ভোলায় ভারতীয় অবৈধ আর্টিসানাল ট্রলিংবোট ও জাল জব্দ
৩০ August ২০২৬ Sunday ৩:৩২:০৩ PM
Print this E-mail this

ভোলায় ভারতীয় অবৈধ আর্টিসানাল ট্রলিংবোট ও জাল জব্দ


চরফ্যাশন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলায় অভিযান চালিয়ে একটি অবৈধ ভারতীয় আর্টিসানাল ট্রলিংবোট ও ১১টি ট্রলিং জাল জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (২৯ আগস্ট) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ভোলার দুলারহাট থানাধীন মায়া নদীতে গত ২৮ আগস্ট শুক্রবার রাত ১০টায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন ও চরমানিকা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি আর্টিসানাল ট্রলিং বোট ও ১১ টি ট্রলিং জাল জব্দ করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে জব্দকৃত বোটটি ভারতীয় বলে নিশ্চিত হওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কতিপয় অসাধু বাংলাদেশি ব্যক্তি অবৈধভাবে বোটটি বাংলাদেশে নিয়ে এসে তা দিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল। অভিযান পরিচালনাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ভারতীয় আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া দেশের জলসীমায় অবৈধভাবে মৎস্য আহরণ প্রতিরোধ এবং মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকার কারখানা চালু রাখতে কদর বাড়ছে ভোলার গ্যাসের
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com