পটুয়াখালীর বাউফলে মিজান মোল্লাকে (৪৯) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার কালাইয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি। মিজান মোল্লার মাদক ব্যবহার অভিযোগ রয়েছে।
রোববার (৩০ আগস্ট) তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে। উপজেলার কালাইয়া বন্দরের বড়ডালিমা এলাকার নিজ বাসা থেকে মিজান মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে বাউফল থানার এসআই খোরশেদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল কালাইয়া বন্দরের বড়ডালিমা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। মিজান মোল্লা ১নং ওয়ার্ডের আফছার উদ্দিন মোল্লার ছেলে।
স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনকালে মিজান মোল্লা এলাকায় সন্ত্রাস ও মাদক ব্যবসার গডফাদার হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, গ্রেপ্তারের মিজান মোল্লাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকার কারখানা চালু রাখতে কদর বাড়ছে ভোলার গ্যাসের
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি