Current Bangladesh Time
Tuesday September ১, ২০২৬ ১১:৩০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » গুমের শিকার ব্যক্তিদের স্মরণে বরিশালে মানববন্ধন
৩১ August ২০২৬ Monday ১:৫৬:৪৫ PM
Print this E-mail this

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে বরিশালে মানববন্ধন


নগর প্রতিনিধি:

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন অধিকার।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টায় বরিশাল নগরীর টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণ, তাদের পরিবারের সদস্যদের প্রতি সংহতি প্রকাশ এবং গুমের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গুম একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ও কষ্টের মধ্যে রয়েছেন। তাদের স্বজনদের বিষয়ে সত্য উদঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা প্রয়োজন।

‎‎তারা আরও বলেন, দেশে যেন আর কোনো মানুষকে গুমের শিকার হতে না হয়, সেজন্য রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান বক্তারা।

অধিকারের বরিশাল আঞ্চলিক প্রধান আজিজুর রহমান শাহিনের পরিচালনায় মানববন্ধনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা অংশ নেন।

‎‎অধিকার প্রতি বছর ৩০ আগস্ট গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকার কারখানা চালু রাখতে কদর বাড়ছে ভোলার গ্যাসের
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com