Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও ঈদে মিলাদুন্নবী উদযাপন
৩১ August ২০২৬ Monday ৪:৪৯:০৭ PM
বাউফলে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও ঈদে মিলাদুন্নবী উদযাপন
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ও কেশবপুর ফজলুল হক ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ তোফাজ্জেল হোসেন। পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি দলীয় সাবেক এমপি মো. সহিদুল আলম তালুকদারের ছেলে রাইয়ান আকাশ এবং উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ। সভায় শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিদ্যালয়ের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশ নেন। নবগঠিত ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা হলেন—অভিভাবক সদস্য মো.আল আমিন (রিয়াদ), শিক্ষক প্রতিনিধি এস.এম. মাঈনুল ইসলাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্বে আছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসরাত জাহান। সভায় বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন, পাঠদানের মানোন্নয়ন, অনুপস্থিতি ও ছাত্রছাত্রীদের শৃঙ্খলা রক্ষা এবং অভিভাবকদের অংশগ্রহণ বৃদ্ধির পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক হাফেজ ওমর ফারুক দোয়া-মোনাজাত পরিচালনা করেন এবং সবাইকে শান্তি ও কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিতরা নবগঠিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে সফলতা কামনা করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকার কারখানা চালু রাখতে কদর বাড়ছে ভোলার গ্যাসের
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি