Home » দৌলতখান » ভোলা » বিদেশি পিস্তলসহ বহিষ্কৃত দৌলতখান ছাত্রদল নেতা গ্রেপ্তার
২ September ২০২৬ Wednesday ৩:৫৮:০৮ PM
বিদেশি পিস্তলসহ বহিষ্কৃত দৌলতখান ছাত্রদল নেতা গ্রেপ্তার
দৌলতখান (ভোলা) প্রতিনিধি:
ভোলার দৌলতখানে বসতঘর থেকে একটি বিদেশি পিস্তলসহ নাহিদ নামের বহিষ্কৃত এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নানের ছেলে।
নাহিদ দৌলতখান উপজেলা ছাত্রদলের আওতাধীন ৩নং চরপাতা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টার দিকে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল আলমের নেতৃত্বে পুলিশের একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকারী দলে ছিলেন উপপরিদর্শক (এসআই) রাকিব ও জিয়াউদ্দিন আহমেদ। অভিযানকালে নাহিদের বসতঘর তল্লাশি করে একটি চাইনিজ পিস্তল (টাইপ-৫৪) উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়াউদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে নাহিদের বিরুদ্ধে দৌলতখান থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল আলম জানান, এ বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা জেলা পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
বরিশালে গরমের সঙ্গে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ‘আতঙ্কে’ বিদ্যুৎকর্মীরা