Current Bangladesh Time
Wednesday September ২৩, ২০২৬ ৩:৩৫ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » মির্জাগঞ্জ » মির্জাগঞ্জে মহাসড়কে অনির্ধারিত স্থানে বাসস্ট্যান্ড, বাড়ছে জীবনের ঝুঁকি
২৩ September ২০২৬ Wednesday ২:৩২:১৯ PM
Print this E-mail this

মির্জাগঞ্জে মহাসড়কে অনির্ধারিত স্থানে বাসস্ট্যান্ড, বাড়ছে জীবনের ঝুঁকি


মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর মির্জাগঞ্জে নির্দিষ্ট বাসস্ট্যান্ড না থাকায় মহাসড়কের অনির্ধারিত স্থানে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামা করানো হচ্ছে। এতে ব্যস্ত সড়কে যানজট সৃষ্টি হচ্ছে।একই সঙ্গে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও অন্যান্য যানবাহনকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুবিদখালী সরকারি ডিগ্রি কলেজসংলগ্ন বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়কের অনির্ধারিত স্থানে নিয়মিত বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামা করানো হচ্ছে। কোনো কোনো বাস সেখানে দীর্ঘ সময় ধরে সেখানে অবস্থান করে। পাশাপাশি টেম্পো, ইজি বাইক ও ব্যাটারিচালিত রিকশাও সড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা করায়।এতে যান চলাচলে ধীরগতি দেখা দেয়।

স্থানীয়দের প্রত্যাশা, মহাসড়কে যানজট ও জনদুর্ভোগ কমাতে কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করে দ্রুত একটি নির্দিষ্ট ও নিরাপদ বাসস্ট্যান্ডের ব্যবস্থা করবে।

সরেজমিন সংশ্লিষ্ট এলাকায় গিয়ে দেখা যায়, বাসস্ট্যান্ড না হওয়া সত্ত্বেও সেখানে যাত্রী ওঠা-নামা করানো হচ্ছে। বাস ঘোরানো ও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় সড়কের একটি অংশ বাসের দখলে রয়েছে।এতে একদিকে যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অন্যদিকে দুই বা ততোধিক বাসের ফাঁক দিয়ে পথচারীদের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হতে হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, সুবিদখালী এলাকায় প্রতিদিন বিপুলসংখ্যক যাত্রী মহাসড়ক ব্যবহার করে। কিন্তু নির্দিষ্ট বাসস্ট্যান্ড না থাকায় মহাসড়কের ওপরই বাস থামিয়ে যাত্রী ওঠা-নামা করানো হয়। ব্যস্ত সময়ে একই স্থানে একাধিক যানবাহন দাঁড় করানোর কারণে যানজট সৃষ্টি হয়।এতে স্কুল-কলেজের শিক্ষার্থী এবং অন্যান্য পথচারী ও যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা শাহীন ফরাজি বলেন, ‘সড়কের ওপর বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামা করানোর কারণেই এখানে যানজট সৃষ্টি হয়। প্রতিদিন অনেক মানুষ এই মহাসড়ক ব্যবহার করে। তাই এ এলাকায় একটি নির্দিষ্ট বাসস্ট্যান্ড থাকা প্রয়োজন।’

যাত্রীদের অভিযোগ, নির্দিষ্ট বাসস্ট্যান্ড ও যাত্রীছাউনি না থাকায় তাদের খোলা জায়গায় দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে হয়। বৃষ্টি ও রোদে ভোগান্তি বেড়ে যায়। সঙ্গে থাকা মালামাল রাখারও পর্যাপ্ত ব্যবস্থা নেই। নিরাপদ ও নির্দিষ্ট বাসস্ট্যান্ড হলে যাত্রীদের এই দুর্ভোগ কমবে বলে মনে করেন তারা।

স্থানীয় ব্যবসায়ী মো. নাসির হাওলাদার বলেন, ‘প্রধান সড়কের ওপর বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামা করানো হচ্ছে। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও থাকে। বাসের হর্নের শব্দেও আশপাশের মানুষকে সমস্যায় পড়তে হয়।’

স্থানীয়দের দাবি, মহাসড়কের ওপর বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামার পরিবর্তে নির্দিষ্ট স্থানে বাসস্ট্যান্ড স্থাপন করা প্রয়োজন। সেখানে যাত্রীদের অপেক্ষার জন্য নিরাপদ স্থান ও প্রয়োজনীয় সুবিধা থাকলে যানজট ও জনদুর্ভোগ দুই-ই কমানো সম্ভব হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বলেন, ‘নির্দিষ্ট বাসস্ট্যান্ড না থাকায় মহাসড়কে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামার বিষয়টি আমাদের নজরে রয়েছে। জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ডিজেলের মূল্যবৃদ্ধি:ঢাকা-বরিশাল রুটে লঞ্চ ভাড়া বাড়ল ১৭-২০ শতাংশ
বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর
বরিশালে মুহুরী হত্যাকান্ড: বালিশচাপা দিয়ে স্বামীর মৃত্যু নিশ্চিত করেন নাছিমা : পুলিশ
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র বাহারকে না পেয়ে কিশোর ছেলেকে ধরে নিয়ে গেল ডিবি
বরিশালে সবজির দর অপরিবর্তিত, চড়া মাছের বাজার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com