Current Bangladesh Time
Friday October ২৩, ২০২৬ ২:৫২ AM
Barisal News
Latest News
Home » দেশ জুড়ে » ঢাকা-কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনায় বাসে আটকা যাত্রী, দরজা ভেঙে উদ্ধার
৯ October ২০২৬ Friday ১২:২৫:০৭ PM
Print this E-mail this

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনায় বাসে আটকা যাত্রী, দরজা ভেঙে উদ্ধার


অনলাইন নিউজ ডেস্ক:

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এনা পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দিয়েছে হানিফ পরিবহনের আরেকটি বাস। এতে হানিফ পরিবহনের বাসের ভেতরে কয়েকজন যাত্রী আটকে পড়েন।পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বাসের দরজা ভেঙে তাদের উদ্ধার করে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

শুক্রবার (৯ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার হাসাড়া যাত্রীছাউনির সামনে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে , দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে হানিফ পরিবহনের বাসের দরজা ভেঙে ভেতরে আটকে পড়া যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, সামনে থাকা একটি মোটরসাইকেলকে বাঁচাতে এনা পরিবহনের বাসটি ব্রেক করে। এ সময় পেছন থেকে আসা হানিফ পরিবহনের বাসটি সেটিকে ধাক্কা দেয়। অতিরিক্ত গতির কারণে হানিফ পরিবহনের চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, এনা পরিবহনের বাসটি ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে, হানিফ পরিবহনের বাসটি যাচ্ছিল খুলনার দিকে। ফায়ার সার্ভিসের দ্রুত উদ্ধার তৎপরতায় আটকে পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।


শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল নগরীতে জলাশয় ভরাট থামছেই না, উদ্বেগ
একের পর এক মামলায় গ্রেপ্তার মঈন আবদুল্লাহ, পরিবারের উদ্বেগ
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা
নয় বছর পর কার্নিভ্যাল: ছয় লাখ পর্যটকের জন্য প্রস্তুত হচ্ছে কুয়াকাটা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com