আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝালকাঠির কাঠালিয়ার ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, পর পর ৪ বার ইউপি সদস্য ও ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সভাপতি মোঃ শামসুল আলম আজ শুক্রবার সকাল ৯ টায় লিফলেট বিতরণ করেন। তিনি ইউনিয়নের সেন্টারে হাট বাজার, কচুয়া বাজার, বিনা পানি বাজার, বান্দাঘাটা বাজার, শৌলজালিয়া খেয়াঘাট, কচুয়া ফেরিঘাট, কচুয়া বলতলাসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা হেলাল কিরণ, কচুয়া ২ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক মোঃ আব্দুল মান্নান ফরাজী, সংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান মাসুদ হাওলাদারসহ আরো অনেকে । লিফলেট বিতরণ শেষে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শামসুল আলম বলেন যে, আমি দু,দিনের বিএনপির ত্যাগী নেতা আমি দলীয় মনোনয়ন পাব এবং বিপুল ভোটে শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হব ইনশাআল্লাহ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক: একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের
বরিশালে খাল খননে ৭৩০ কোটি টাকার প্রকল্প
এইচএসসিতে সবাই ফেল, বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি