Current Bangladesh Time
Saturday November ৭, ২০২৬ ৮:১১ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » কাদায় আটকে গেলেন উজিরপুরের ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে
৬ November ২০২৬ Friday ৮:৩১:৫৪ PM
Print this E-mail this

কাদায় আটকে গেলেন উজিরপুরের ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে


নাজমুল হক মুন্না, উজিরপুর :

একসময় খালটি ছিল ময়লা-আবর্জনার ভাগাড়। কচুরিপানা, প্লাস্টিকের বোতল ও পলিথিনে বন্ধ হয়ে গিয়েছিল পানিপ্রবাহ। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এমন দুরবস্থায় পড়ে থাকা খালটি পরিষ্কারে এবার নিজেই নেমে পড়লেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। পরিচ্ছন্নতা অভিযানে কাজ করতে গিয়ে একপর্যায়ে কাদায় আটকে গেলেও দমে যাননি তিনি। স্বেচ্ছাসেবীদের সহায়তায় উঠে আবারও নেমে পড়েন খাল পরিষ্কারের কাজে।

শুক্রবার (৬ নভেম্বর) বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ সংলগ্ন খালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বরিশালের সহযোগিতায় এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে ইউএনও মো. আলী সুজা, বিডি ক্লিনের শতাধিক স্বেচ্ছাসেবী, স্থানীয় তরুণ-তরুণী ও যুবসমাজের সদস্যরা অংশ নেন।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচ ঘণ্টার এ কর্মসূচিতে খালের কচুরিপানা, প্লাস্টিকের বোতল, পলিথিনসহ জমে থাকা বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। দীর্ঘদিনের অবহেলায় প্রায় পরিত্যক্ত হয়ে পড়া খালটিতে ফিরে আসতে শুরু করেছে স্বাভাবিক পরিবেশ।

অভিযানের সবচেয়ে আলোচিত দৃশ্য ছিল ইউএনও মো. আলী সুজার সরাসরি অংশগ্রহণ। বিডি ক্লিনের টি-শার্ট পরে স্বেচ্ছাসেবীদের সঙ্গে তিনিও নেমে পড়েন খালের ময়লা পরিষ্কারে। একপর্যায়ে কাদামাটিতে আটকে গেলে স্বেচ্ছাসেবীরা তাঁকে টেনে তুলে সহযোগিতা করেন। এরপরও অভিযান থেকে সরে না গিয়ে আবারও কাজে যোগ দেন তিনি।

ইউএনওর খাল পরিষ্কারের এ দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তাঁর এ অংশগ্রহণকে দায়িত্ববোধ ও জনসম্পৃক

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক: একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের
বরিশালে খাল খননে ৭৩০ কোটি টাকার প্রকল্প
এইচএসসিতে সবাই ফেল, বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি
বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com