Home » বরিশাল » দশমিনায় পুকুর সেচ করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
৬ November ২০২৬ Friday ৫:৫৩:২২ PM
দশমিনায় পুকুর সেচ করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
দশমিনা ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী দশমিনা উপজেলায় পুকুর সেচ করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ৩ ঘটিকার সময় উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মৃত্যু পরিতষ সাধু উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নে ০২ নম্বর ওয়ার্ড বেতাগী গ্রামের মনরঞ্জন সাধুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামের পরিতষ সাধু নিজ পুকুরে ঝগমর্টার দিয়ে পানি সেচ করার সময় বিদ্যুৎতায়িত হন। পরে পরিবারের লোক জন বাসায় আসতে দেরি হওয়ায় পুকুর পারে গিয়ে দেখে পুকুরের পাড়ে পরে আছে। পরিবারে ও স্থানীয় লোকজন দশমিনা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
উপজেেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ডাঃ সোহেল রানা জানান, পরিতষ সাধু নামের একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরিবারের লোকজন জানান তিনি বিদ্যুৎতায়িত হয়েছে। হাসপাতালে আনার আগেই মারা যায়।
মৃত্যু পরিতষ সাধুর ভাইর ছেলে সরল জানান, চাচা পরিতোষ সাধু গত রাত থেকে ঝগমর্টার দিয়ে পুকুর সেচ শুরু করেন। আজ দুপুর ঝগ মর্টার চালু করে পুকুরে গেলে আসতে দেড়ি হওয়ায় আমরা পুকুর পাড়ে গিয়ে দেখি পরে আছে। শ্বাস নিশ্বাস না থাকায় দ্রুত দশমিনা হসপাতালে নিয়ে আসি। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। আমরা হসপাতালে আছি চাচার মরদেন নিয়ে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর ইসলাম জানান ঘটনার বিষয় শুনে হাসপাতালে পুলিশ পাঠিয়ে মরদেহ থানা আনা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক: একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের
বরিশালে খাল খননে ৭৩০ কোটি টাকার প্রকল্প
এইচএসসিতে সবাই ফেল, বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি