Current Bangladesh Time
Saturday November ৭, ২০২৬ ৮:২১ AM
Barisal News
Latest News
Home » দশমিনা » পটুয়াখালী » দশমিনায় বিএনপির কার্যালয় ভেঙে ৩২ ইঞ্চি এলইডি নিয়ে গেল দুর্বৃত্তরা
৬ November ২০২৬ Friday ৬:১৭:৪১ PM
Print this E-mail this

দশমিনায় বিএনপির কার্যালয় ভেঙে ৩২ ইঞ্চি এলইডি নিয়ে গেল দুর্বৃত্তরা


দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭নং চরবোরহান ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের তালা ভেঙে প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় ৩২ ইঞ্চি এলইডিসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের পাগলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্যালয় থেকে নিজ নিজ বাড়িতে চলে যান। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কার্যালয়ে গিয়ে তারা দরজার তালা ভাঙা দেখতে পান। সন্দেহ হলে ভেতরে প্রবেশ করে দেখতে পান, কার্যালয়ের ৩২ ইঞ্চি এলইডি টিভি, ৪০টি চেয়ার, দুই ডজন কাপ-পিরিচ, একটি আকাশ ডিশ সংযোগের সরঞ্জামসহ গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি হয়েছে।

এ ঘটনায় চরবোরহান ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে অনুষ্ঠিত পথসভা থেকে চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রেজাউল গাজী জানান, মাগরিবের নামাজের পর তিনি ফোনে জানতে পারেন, পাগলা বাজারে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ের তালা ভেঙে মালামাল চুরি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি কার্যালয়ের ভেতরে কোনো মালামাল দেখতে পাননি।

তার দাবি, ঘটনাটি পরিকল্পিত। বিএনপির কার্যালয়ে এ ধরনের চুরির ঘটনা কোনো সাধারণ বিষয় নয়। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

চরবোরহান ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউনূস হাওলাদার ও সাধারণ সম্পাদক সুমন হাওলাদার জানান, বিএনপির অস্থায়ী কার্যালয়ে ঢুকে প্রায় অর্ধলক্ষ টাকার মালামাল চুরির ঘটনা কোনো সাধারণ ঘটনা নয়। এটি পরিকল্পিত বলে তাদের ধারণা। তারা বিষয়টি উপজেলা বিএনপির সভাপতিকে জানিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তারা।

উপজেলা বিএনপির সভাপতি মো. ছিদ্দিক মোল্লা জানান, ঘটনাটি তিনি জানেন। এ বিষয়ে নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। রাত বেশি হওয়ায় পরদিন শুক্রবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ঘটনাটি দেখেছেন। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক: একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের
বরিশালে খাল খননে ৭৩০ কোটি টাকার প্রকল্প
এইচএসসিতে সবাই ফেল, বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
বরিশাল-কুয়াকাটা মহাসড়ক: টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি
বরিশালসহ দেশের ৮ বিভাগে বৃষ্টির আভাস
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com