Current Bangladesh Time
Sunday November ৮, ২০২৬ ২:১৩ PM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » বরগুনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশীর পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান
৭ November ২০২৬ Saturday ১২:২১:২৪ PM
Print this E-mail this

বরগুনায় বিএনপির মনোনয়নপ্রত্যাশীর পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান


আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী মো. জহিরুল ইসলাম লিমন হাওলাদারের পথসভায় তাঁর পক্ষে বক্তব্য দিতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন এনামুল তালুকদার ও হাবিব হাওলাদার নামের দুইজন। তাঁদের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে হলদিয়া ইউনিয়নের চরচিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় প্রচারণার অংশ হিসেবে পথসভার আয়োজন করেন জহিরুল ইসলাম লিমন হাওলাদার। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় এনামুল তালুকদার ও হাবিব হাওলাদার বক্তব্য দিতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন।পরে তারা বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।

তাদের এমন স্লোগানে সভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়। এসময় কয়েকজন নেতাকর্মী তাদের বক্তব্য থামানোর চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। ঘটনার পর সভা থেকে কয়েকজন নেতাকর্মী চলে যান বলেও জানা গেছে।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে এসব অভিযোগ অস্বীকার করে জহিরুল ইসলাম লিমন হাওলাদার বলেন, গ্রামের মানুষ না বুঝে ‘জয় বাংলা’ বলে ফেলেছে। তারা আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না।

আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির বলেন, বিষয়টি আমি জানি না।খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-কুয়াকাটা সড়ক: কম দূরত্বে বেশি টোল
বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ
নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক: একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের
বরিশালে খাল খননে ৭৩০ কোটি টাকার প্রকল্প
এইচএসসিতে সবাই ফেল, বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com