Current Bangladesh Time
Sunday November ৮, ২০২৬ ২:২৬ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন।
৮ November ২০২৬ Sunday ১১:৫০:৩৮ AM
Print this E-mail this

ঝালকাঠিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন।


ঝালকাঠি প্রতিনিধিঃ

Screenshot

‘করবো সমবায়, গড়ব দেশ, সবচর জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ঝালকাঠিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং সমবায়ীদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়।

রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ খোর্শেদ আলম।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমবায়ভিত্তিক উদ্যোগকে আরও শক্তিশালী করার পাশাপাশি উৎপাদন ও বিপণন ব্যবস্থার উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

এদিকে, দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে দিনব্যাপী সমবায়ীদের উৎপাদিত বিভিন্ন পণ্যের প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়েছে। এতে সমবায় সমিতির সদস্যদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-কুয়াকাটা সড়ক: কম দূরত্বে বেশি টোল
বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ
নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক: একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের
বরিশালে খাল খননে ৭৩০ কোটি টাকার প্রকল্প
এইচএসসিতে সবাই ফেল, বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com