Current Bangladesh Time
Sunday November ৮, ২০২৬ ২:২৬ PM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » ‘অর্ধশতাধিক’ নেতাকর্মী নিয়ে আমতলীতে ছাত্রলীগের মিছিলের দাবি, ওসি বললেন ‘পুরোনো ভিডিও’
৮ November ২০২৬ Sunday ১:৩৭:৩১ PM
Print this E-mail this

‘অর্ধশতাধিক’ নেতাকর্মী নিয়ে আমতলীতে ছাত্রলীগের মিছিলের দাবি, ওসি বললেন ‘পুরোনো ভিডিও’


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরিশাল কুয়াকাটা মহাসড়ক এলাকায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (৭ নভেম্বর) মিছিলের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার সকালে ছাত্রলীগের আমতলী উপজেলা শাখার নেতা নবাব তালুকদারের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী ঝটিকা মিছিলে অংশ নেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বরিশাল কুয়াকাটা মহাসড়কের পাশ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা পটুয়াখালীর দিকে এগিয়ে যাচ্ছেন। এ সময় তারা শেখ হাসিনার ছবি হাতে নিয়ে, ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে’সহ নানা স্লোগান দেন।

মিছিলে নেতৃত্বে থাকা নিষিদ্ধ ছাত্রলীগের নেতা নবাব নিজেই জানান, আমতলী পৌরশহরে শনিবার সকাল ৯টার দিকে ৭নং ওয়ার্ড ছুরিকাটা এলাকায় তারা এ মিছিল করেন।

তবে এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, পুরনো মিছিলের ভিডিও নতুন করে শনিবার আপলোড করা হয়েছে। বর্তমান সময়ে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-কুয়াকাটা সড়ক: কম দূরত্বে বেশি টোল
বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ
নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক: একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের
বরিশালে খাল খননে ৭৩০ কোটি টাকার প্রকল্প
এইচএসসিতে সবাই ফেল, বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com