Current Bangladesh Time
Sunday November ৮, ২০২৬ ২:২৬ PM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আটক, গণধোলাই
৮ November ২০২৬ Sunday ১১:৩৯:১৯ AM
Print this E-mail this

নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আটক, গণধোলাই


বরিশাল প্রতিনিধি :

নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে বরিশালের উজিরপুর পৌর সদরের চৌরাস্তা টেম্পু স্ট্যান্ড এলাকায়। অভিযুক্ত বায়েজিদ মিঠু উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই এলাকার বাসিন্দা বায়েজিদ মিঠু প্রতিবেশী এক নারীর গোপন ভিডিও ধারণের চেষ্টা করেন। বিষয়টি ওই নারী দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক নারীর গোপন ভিডিও সংরক্ষিত থাকার সত্যতা মেলে। এ ঘটনায় উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়েছে।

খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন। উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-কুয়াকাটা সড়ক: কম দূরত্বে বেশি টোল
বরিশালে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে সংঘর্ষ
নিত্য মৃত্যুর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক: একনেকে ঠাঁই হয়নি ছয় লেন প্রকল্পের
বরিশালে খাল খননে ৭৩০ কোটি টাকার প্রকল্প
এইচএসসিতে সবাই ফেল, বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com