বরিশাল-খুলনা মহাসড়কের পিরোজপুরের বলেশ্বর সেতুসংলগ্ন মহিষপুরা মোড়ে মুরগির বাচ্চাবোঝাই একটি ট্রাক উল্টে চালক আটকা পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে জীবিত উদ্ধার করেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকে থাকা তিনজন আটকা পড়লে স্থানীয়রা দুজনকে উদ্ধার করেন। তবে চালক ট্রাকের নিচে আটকে থাকায় তাঁকে উদ্ধারে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাগন গ্রুপের মুরগির বাচ্চাবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-উ ১২-১৭৭১) খুলনা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে মহিষপুরা মোড়ে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় ট্রাকটি সড়কের পাশের একটি ডোবায় উল্টে পড়ে। এতে চালক ট্রাকের নিচে আটকা পড়েন।
উদ্ধার হওয়া চালকের নাম মো. রাজু ফকির (৩০)। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাবুরহাট গ্রামের আজগর ফকিরের ছেলে। ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে নিজেদের অ্যাম্বুলেন্সে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠান।
পিরোজপুর ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাস বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে কৌশলগতভাবে অভিযান চালিয়ে চালককে জীবিত উদ্ধার করা হয়। এরপর তাঁকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি