Home » বরিশাল » বানারীপাড়া » নাশকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বানারীপাড়ায় বিক্ষোভ সমাবেশ
১৪ November ২০২৬ Saturday ৩:০৪:৫৩ PM
নাশকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বানারীপাড়ায় বিক্ষোভ সমাবেশ
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী ইউনিয়ন বিএনপির উদ্যোগে সারাদেশে আওয়ামী ফ্যাসিবাদের নাশকতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় শেরে বাংলা বাজারে
উদয়কাঠী ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি সমর্থিত সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুল ইসলাম রকি।
বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আলমগীর হোসেন। উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে সমাবেশে এছাড়াও উপস্থিত ছিলেন বাইশারী সৈয়দ বজলুল হক ডিগ্রী কলেজের প্রভাষক জাকির হোসেন,
উদয়কাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত করিম, সাংগঠনিক সম্পাদক অমৃত লাল রায় সহ উদয়কাঠী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ
বরিশালে দুই হাজার জলাশয়ের ৯০ শতাংশ ভরাট: আগুন নেভাতে পানি পায় না ফায়ার সার্ভিস
বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই
সেই ভয়াল ১২ নভেম্বর আজ, ভোলায় স্মরণসভাসহ নানা কর্মসূচি
বরিশালে সরকারি দামে মিলছে না এলপিজি: ১২ কেজির সিলিন্ডারে দিতে হচ্ছে ৩০০ টাকা বেশি