বামনায় আ’লীগের প্রার্থী বাদে সকল প্রতিদ্বন্দ্বীর ভোট বর্জন উপজেলা প্রতিনিধি, বামনা
বরগুনার বামনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করলেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বাদে বাকি ৩ জন চেয়ারম্যান প্রার্থীই ভোট বর্জন করেছেন। কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারা সহ বিভিন্ন অভিযোগে ভোটগ্রহণ শুরুর মাত্র তিন ঘন্টার মধ্যেই এই নির্বাচন বর্জনের ঘোষণা দেন তারা।
বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ রানা (প্যানেল সহ), বিএনপির বিদ্রোহী (বহিস্কৃত) চেয়ারম্যান প্রার্থী অধক্ষ্য সৈয়দ মানজুরুর রব মূর্তাযা আহসান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট নাসির উদ্দিন জেলা নির্বাচন রিটানিং কর্মকর্তার কাছে ভোট অনিয়মের লিখিত অভিযোগ করে নির্বাচন বর্জন করেছেন।
নির্বাচন বর্জন করা প্রার্থীদের অভিযোগ, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাইতুল ইসলাম লিটু মৃধা ভোটকেন্দ্র দখল করে অন্যান্য প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে ব্যালট পেপারে সিল মারে। এছাড়া কেন্দ্রে প্রভাব বিস্তার, ভোট কারচুপি, ভোট জালিয়াতি ও নির্বাচনী এজন্টেদের বের করে দেওয়ারও বিভিন্ন অভিযোগ তুলে ধরেন তারা।
এর মধ্যে উপজেলার বলইবুনিয়া, ছোট ভাইজোড়া, কালীকাবাড়ী, সোনাখালী, কালাইয়া, ,হোগলপাতি,উওর কাকচিড়া, বামনা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সহ ১৭ টি কেন্দ্রে এসব ঘটনা ঘটে বলে তারা জানান।
রাতে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের সামনে এসব তথ্য বিস্তারিতভাবে তুলে ধো হবে বলে নির্বাজন বর্জনকারী প্রার্থীরা জানিয়েছেন।
সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক |