বরিশালে মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীর বিমানবন্দর থানাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১ টায় কাশিপুরের বাসতলায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতের নাম আবুল কালাম আজাদ (২৫)। সে নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা মজিবুর রহমানের ছেলে।
বিমানবন্দর থানার এস.আই সফিকুল ইসলাম জানান- কাশিপুরের বাসতলায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ‘মায়ের দোয়া’র সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদ গুরুত্বর আহত হলে থানা পুলিশ তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
বেলা সাড়ে ১১ টায় জরুরী বিভাগের চিকিৎসক আবুল কালাম আজাদকে মৃত বলে ঘোষণা করে।
এদিকে মায়ের দোয়া নামের যাত্রীবাহী বাসটি আটক করা হয়েছে বলে জানান এস.আই সফিকুল ইসলাম।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |