বরিশালে মাঝারি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে নিজস্ব প্রতিবেদক
সক্রিয় মৌসুমি বায়ুর কারণে ঢাকাসহ সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। শুক্র ও শনিবারও এভাবে বৃষ্টি হবে। আবহাওয়া অধিদফতর থেকে এ তথ্য জানাগেছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়াগায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাংশ হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত।
এর একটির বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। তবে নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক সঙ্কেত নেই।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |