দেহেরগতি চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ নিজস্ব প্রতিবেদক
বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস থেকে বৃহস্পতিবার নির্বাচন অফিসার মোঃ আবদুল হাই আল হাদী প্রার্থীদের উপস্থিতিতে এসব প্রতীক বরাদ্ধ দেন।
চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নায়লা খানম (আনারস), মশিউর রহমান (দোয়াত কলম), মোঃ রত্তন আলী শরীফ বীর প্রতীক ( কাপ পিরিচ) মার্কা প্রতীক পেয়েছেন।
উল্লেখ্য, ওই ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান খান বাদল ২০ শে এপ্রিল মৃত্যু বরণ করেন। ২৪ শে আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রতীক পাওয়ার সাথে সাথে প্রাথীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘূড়ছেন।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |