মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাচন ২১ সেপ্টেম্বর নিজস্ব প্রতিবেদক
মেহেন্দিগঞ্জ উপজেলার নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার উপজেলা নির্বাচনের শেষ ধাপের তফসিল ঘোষণা করা হয়।
মেহেন্দিগঞ্জ উপজেলায় আগামী ২১ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আব্দুল কাদের জানান- এ উপজেলার তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ২৫ আগষ্ট মনোনয়ন পত্র গ্রহনের শেষ তারিখ।
২৭ আগষ্ট বাছাই অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ৪ সেপ্টেম্বর।
তিনি বলেন- ২০০৮ সালে এ উপজেলা শেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৮৫ হাজার ৫৪৫ জন। যার মধ্যে পুরুষ ৯২ হাজার ৩০৮ ও মহিলা ৯৩ হাজার ২৩৭ জন। ২১ সেপ্টেম্বর এখানকার ৭৪ কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |