Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ১১:০৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বাকেরগঞ্জ » নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে: পানি সম্পদ মন্ত্রী
১৪ August ২০১৪ Thursday ৬:১৫:২৭ PM
Print this E-mail this

নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে: পানি সম্পদ মন্ত্রী
প্রতিনিধি, বাকেরগঞ্জ


নদী ভাঙ্গন রোধ দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: পানি সম্পদ মন্ত্রী পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন-বাকেরগঞ্জ নদী ভাঙ্গনে হুমকীর মুখে। বাকেরগঞ্জ বন্দর, নলুয়া, কলসকাঠির সাদশি-আমতলী, কবাইর লক্ষিপাশার নদী ভাঙ্গনে মানুষ চরম র্দুভোগে পড়েছে। এসব এলাকার ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে বাকেরগঞ্জ উপজেলার নদীভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন। বিকেল ৩টায় মন্ত্রী আনিসুল ইসলাম বাকেরগঞ্জ পৌছে উপজেলার তুলাতলী নদী, পান্ডব নদী এবং কারখানা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।

ভাঙ্গনে বিস্ময় প্রকাশ করে কেন এর নিয়ন্ত্রন করা যাচ্ছে না তা খতিয়ে দেখতে তাৎক্ষনিক সংশিষ্টদের নির্দেশ দেন তিনি।

এসময় তার সাথে চিফ হুইপ আসম ফিরোজ এমপি, জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, নাসরিন জাহান রতনা এমপি, জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম, জেলা পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ,

পানি সম্পদ দপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ বেলায়েত হোসেন, তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন আকন, অফিসার ইনচার্জ মোঃ নূরুল ইসলাম পিপিএম, জেলা জাপার আইন বিষয়ক সম্পাদক এ্যাড. বসির আহম্মেদ সবুজ,

জাপা নেতা মানিক হাওলাদার, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সবুজ, যুব সংহতি নেতা প্রভাষক বিপ্লব মিত্র, প্রেসক্লাব সাধারণ সম্পাদক দানিসুর রহমান লিমন, পৌর কাউন্সিলর আব্দুর রশিদ হাওলাদার, কলসকাঠি ইউনিয়ন জাপা সম্পাদক এমএ বাছেদ হাওলাদার বাচ্চু উপস্থিত ছিলেন।

 

 

 

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com