জাতীয় শোক দিবসে ববিতে সভা নিজস্ব প্রতিবেদক
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের স্মরণে রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ইংরেজী বিভাগের চেয়ারম্যান ড. মো. মুহসিন উদ্দীন-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ ও সিন্ডিকেট সদস্য সিরাজ উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় এর সিন্ডিকেট সদস্য প্রফেসর মো. হানিফ। সেমিনারে প্রবন্ধ পাঠ করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুস্মিতা রায়।
আলোচনা সভা ও সেমিনার চলাকালীন সময়ে বঙ্গবন্ধু গবেষণা সেলের উদ্যোগে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ে ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক তানভীর কায়সার, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি গণিত বিভাগের চেয়ারম্যান মো. শফিউল আলম,
অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্যোতির্ময় বিশ্বাস, রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন শাখার উপ-পরিচালক বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদের সভাপতি ড.মো. হুমায়ুন কবীর,
সহকারী রেজিস্ট্রার অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সভাপতি মামুন সিকদার ও শিক্ষার্থীদের পক্ষে নয়ন, নাঈম, নিয়াজ, সোহেল,নিরব,আরিফ প্রমূখ। সভাটি উপস্থাপনা করেন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক তানভীর কায়সার।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |