কাউন্সিলরের স্বাক্ষর জাল: ব্যবস্থা নিতে আবেদন নিজস্ব প্রতিবেদক
নগরীর সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেশমী বেগমের সীল-স্বাক্ষর জালিয়াতি করার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) মেয়র আহসান হাবীব কামালের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সম্প্রতি দেওয়া ওই লিখিত অভিযোগে নগরীর সাগরদী দরগাহ বাড়ী রোডের বাসিন্দা মোকছেদ আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন করা হয়।
নগরীর ২২,২৩,২৭ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেশমী বেগম লিখিত অভিযোগে উল্লেখ করেন, তার (রেশমী বেগম) নামের সীল-স্বাক্ষর জালিয়াতি করে বিভিন্ন সুপারিশ, প্রত্যয়ন পত্র ও এফিডেভিট সৃষ্টি করে মোকছেদ আলী ।
পরে তা আদালতসহ বিভিন্ন সরকারী অফিসে পাঠায়। এসব ভূয়া, জাল বিভিন্ন সুপারিশ , প্রত্যয়ন পত্র ও এফিডেভিটের কারণে তাকে (রেশমী বেগম) বিব্রত অবস্থায় পড়তে হয় বলে লিখিত অভিযোগে জানানো হয়।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |