Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৭:৫০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » ববিতে শোক দিবসে কর্মসূচি
১৫ August ২০১৪ Friday ৪:২৭:৪৪ PM
Print this E-mail this

ববিতে শোক দিবসে কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক


ববিতে শোক দিবসে কর্মসূচিনানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পালিত হচ্ছে জাতীয় শোক দিবস।

কলা ও মানবিক অনুষদের ডিন ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মো. মুহসিন উদ্দীন এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার কালো ব্যাজ ধারণ করে সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয় অঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

সকাল সাড়ে ৮ টায় শোক র‌্যালী সহকারে বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় এর সিন্ডিকেট সদস্য শিক্ষাবিদ প্রফেসর মো. হানিফ, শিক্ষক সমিতির সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক গণিত বিভাগের চেয়ারম্যান মো. শফিউল আলম, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক তানভীর কায়সার, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম।

আরও শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ, অফিসার্স এ্যাসোসিয়েশন, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ, কর্মচারী কল্যাণ পরিষদ, শিক্ষার্থী ও ৭১র’ চেতনার কর্মীবৃন্দ।

পরে বরিশাল বিশ্ববিদ্যালয় এর সিন্ডিকেট সদস্য শিক্ষাবিদ প্রফেসর মো. হানিফ সহ বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতে কনফারেন্স রুমে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com