উজিরপুরে শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্চিত নিজস্ব প্রতিবেদক
কলেজের নির্ধারিত পোশাক না পড়ে আসায় কলেজে প্রবেশ করতে না দিলে ২ শিক্ষককে লাঞ্চিত করেছে বখাটে শিক্ষার্থী। শনিবার বেলা ১১টায় উজিরপুর বি.এন খান ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটলে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
সূত্রে জানা গেছে, আল মামুন নামে কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্রকে শিক্ষাঙ্গনের ভেতরে প্রবেশ করতে দেয়নি প্রভাষক সুশান্ত মল্লিক ও অশোক রায় চৌধুরী।
এ নিয়ে ক্যাম্পাসের সম্মুখে শিক্ষকদের লাঞ্চিত করে ওই শিক্ষার্থী।
কলেজের বাংলা বিভাগের প্রভাষক সুশান্ত মল্লিক জানান- শিক্ষকরা কলেজ ক্যাম্পাসের গেটে মনিটরিং চালাচ্ছিলেন। এক পর্যায় আল মামুন ৪/৫ জন সহযোগী নিয়ে গেটে এসে রসায়ন বিভাগের প্রভাষক অশোক রায় চৌধুরীর সাথে তর্কে লিপ্ত হন।
এ ঘটনায় প্রভাষক সুশান্ত মল্লিক ও শিক্ষক অশোকসহ কয়েক জনের উপর চড়াও হয় শিক্ষার্থী মামুন এক পর্যায় তাদের শার্ট ধরে টানা হেচরা করে।
শিক্ষক সুশান্ত বলেন- তারা ওই ছাত্রের বিচার চেয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবেন।
উজিরপুর বি,এন খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম মোর্শেদ বলেন- ছাত্র মামুন যা করেছে তা অসৌজন্যমূলক। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি একাডেমিক ব্যবস্থাও নেয়া হচ্ছে।
এদিকে অভিযোগ উঠেছে, ঘটনার পরপরই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মামুনকে রক্ষা করার জন্য জোর চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, উজিরপুর বি.এন খান ডিগ্রি কলেজের নিয়ম শৃংখলা ফিরিয়ে আনার লক্ষ্যে করাকরি আরোপ করা হয়। বিশেষ করে কলেজ ড্রেস বাধ্যতামূলক করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে যেসব শিক্ষার্থী ড্রেস ছাড়া এসেছে তাদের কলেজে ঢুকতে দেয়নি শিক্ষকরা।
উজিরপুর থানার পুলিশ জানায়-এ ঘটনায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |