মুলাদীতে জামায়াত নেতাসহ আটক ৩ নিজস্ব প্রতিবেদক
নাশকতার পরিকল্পনার অভিযোগে মুলাদী পৌর জামায়াতারে সেক্রেটারি সহ তিন জনকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার বেলা ১১ টায় মুলাদীর গাছুয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামের মৃত মাওলানা গোলাম আজমের বাসভবন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মুলাদী পৌর জামায়াতারে সেক্রেটারি ও চরলক্ষীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন ওরফে বাবুল মাষ্টার, মুলাদী সদর ইউনিয়নের সভাপতি ফরিদ উদ্দিন ও নাজিরপুর ইউনিয়নের সভাপতি রানারপুল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মালেক।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান- গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ হোসনাবাদ গ্রামের মৃত মাওলানা গোলাম আজমের বাসভবনে সকাল ১১ টায় সেখানে অভিযান চালিয়ে মুলাদী পৌর জামায়াতারে সেক্রেটারি, সদর ইউনিয়নের সভাপতি ও নাজিরপুর ইউনিয়নের সভাপতিসহ তিনজনকে আটক করে।
নাশকতার পরিকল্পনায় জামায়াতের নেতাকর্মীরা সেখানে গোপন মিটিং করছিল বলে জানান ওসি।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |