Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ১০:৪৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » মোটরসাইকেল চালনা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি
১৮ August ২০১৪ Monday ৬:০৫:২২ PM
Print this E-mail this

মন্ত্রীর গাড়ি বহরে

মোটরসাইকেল চালনা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি
নিজস্ব প্রতিবেদক


মোটরসাইকেল চালনা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতিস্বাস্থ্য মন্ত্রীর গাড়ি বহরে মোটরসাইকেল চালনা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে রিপন নামে এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছে।

পরে কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াতের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

সোমবার বরিশাল জেলা পরিবার পরিকল্পনা অফিসের বারান্দায় বসে এ মারামারির ঘটনা ঘটে।

যদিও এসময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জেলা পরিবার পরিকল্পনা অফিসের এফ. ডব্লিউ.ভি.টি.আই সম্মেলন কক্ষে মতবিনিময় সভামঞ্চে ছিলেন।

আহত রিপন নগরীর দক্ষিণ আলেকান্দার বাসিন্দা। তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

রিপন জানায়- স্বাস্থ্যমন্ত্রী কাউনিয়া টিবির মাঠে শিশু হাসপাতালের ভিত্তি প্রস্তরের উদ্ভোধন করে শীতলা খোলা পরিবার পরিকল্পনা অফিসের দিকে আসছিলেন। এসময় সে সহ আরো ছাত্রলীগ কর্মীরা তার গাড়ি বছরের সাথে মটরসাইকেল যোগে আসছিল।

তিনি জানান- এসময় শিকদারপাড়ার ছাত্রলীগ নামধারী শিহাবউদ্দীন তার মোটরসাইকেল নিয়ে আমার চালিত মোটরসাইকেলকে চাপ দিলে দূর্ঘটনা হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এ নিয়ে পরিবার পরিকল্পনা অফিসের বারান্দায় এসে তাকে জিজ্ঞাসা করা হলে সে ক্ষিপ্ত হয়ে যায়।

তখন দুইজনের মধ্যে হাতাহাতি ও পরে দুইজনের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

কোতয়ালী মডেল থানার ওসি শাখাওয়াত জানান- তুচ্ছ ঘটনা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রনে রাখা হয়েছে।

এর আগে সরকারী সফলে সোমবার সকালে লঞ্চযোগে বরিশালে আসেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের মন্ত্রী মোহাম্মদ নাসিম, এমপি।

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের বাস্তবায়নে বরিশাল নগরীর আমানতগঞ্জে বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন মাঠে সকাল ১০ টায় ২০০ শয্যা বিশিষ্ট বরিশাল শিশু হাসপাতাল ও বরিশাল পরিবার পরিকল্পনা অফিস কমপ্লেক্স এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের সাংসদ জেবুন্নেছা আফরোজ এমপি, বরিশাল ২ আসনের সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশালের জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম, বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ প্রশাসন ও আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বেলা ১১ টায় বরিশাল জেলার পরিবার পরিকল্পনা বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীদের সাথে জেলা পরিকল্পনা অফিসে এক মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের সচিব এম এম নিয়াজউদ্দিন, পরিবার পরিকল্পনার মহাপরিচালক মোঃ নূর হোসেন তালুকদার।

 

সম্পাদনা: বরি/প্রেস/মপ

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com