বার্থী কালী মন্দিরে সম্মেলন প্রতিনিধি, গৌরনদী
বরিশালোর গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী তারা মায়ের মন্দিরের পরিচালনা কমিটি গঠন করার লক্ষ্যে সোমবার দুপুরে মন্দির প্রাঙ্গনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মন্দির পরিচালনা কমিটি সভাপতি সান্তনু ঘোষের সভাপতিত্বে সম্মেলনের উদ্ধোধন করেন অমৃত কনজুম্যার প্রডাক্টসের মহাপরিচালক বিজয় কৃষ দে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অগ্রণী বাংক লিমিটেডের পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার। বিশেষ অতিথি ছিলেন বার্থী ইউপির চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা।
বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, দুলাল দাস, শিক্ষক গৌরঙ্গ লাল বিশ্বাস, ইউপি সদস্য মোহন লাল চক্রবর্তী, সাবেক ইউপি চেয়ারম্যান অমর রায়, টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শেখর দত্ত বনিক প্রমুখ।
সম্মেলনে উপস্থিত মন্দির ভক্তদের প্রকাশ্য কন্ঠ ভোটে প্রণব কুমার দত্ত ওরফে বাবু দত্তকে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |