বরিশালের দুই ইউনিয়নে উপ-নির্বাচন কাল নিজস্ব প্রতিবেদক
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ও উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন আগামীকাল ২৪ আগস্ট অনুষ্ঠিত হবে। দেহেরগতি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩ জন ও ওটরা ইউনিয়নে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন।
উপজেলা রিটানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, দেহেরগতি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন- মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ রত্তন আলী শরীফ-বীর প্রতীক, (কাপ পিরিচ), উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রয়াত ইউপি চেয়ারম্যান আতাউর রহমান খান বাদলের স্ত্রী নায়লা খান (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান (দোয়াত কলম)।
নির্বাচন অফিসার মোঃ আবদুল হাই আল হাদী জানিয়েছেন-রোববার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে এবং ৯ টি কেন্দ্রে আইন শৃঙ্খলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ওসি শাহ আলম জানান- প্রতিটি কেন্দ্রে আনসার, পুলিশের পর্যাপ্ত সদস্য থাকবে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিভিন্ন বাহিনী সহযোগীতা করবে। এ ইউনিয়নে ৯টি কেন্দ্রে ১৪ হাজার ৩১২ জন ভোটার রয়েছেন।
উল্লেখ্য, ওই ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান খান বাদল গত ২০ এপ্রিল আকস্মিক ভাবে মৃত্যুবরন করায় শূণ্য হওয়া চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
অপরদিকে ওটরা ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছেন আওয়ামীলীগ প্রার্থী ওটরা শাখা সভাপতি আ: খালেক রাঢ়ী (আনারস), বিএনপি প্রার্থী ওটরা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক কামরুজ্জামান টুলু(কাপ-প্রিচ), ওয়ার্কাস পার্টির ফিরোজ খান (তালা), স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহমুদ(দোয়াত কলম)।
ওই ইউনিয়নের ১০টি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ১৮ হাজার ৫৬ জন। ২৩ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদের নির্বাচনে ওই ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হচ্ছে।
রির্টানিং অফিসার মো: সাইফুল আলম জানান- নির্বাচনে ১০ প্রিজাইডিং অফিসার ৫২ জন সহকারী প্রিজাইডিং অফিসার নির্বাচনের দিন সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহনে নিয়েজিত থাকবে এবং ১০ টি কেন্দ্রে আইন শৃঙ্খলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান- ১০ টি কেন্দ্রে ১২০ জন আনসার ও প্রতি কেন্দ্রে ৫ থেকে ৭ জন পুলিশ ফোর্স থাকবে। এছাড়া স্টাইকিন ফোর্স সহ আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনী সহযোগীতা করবে।
সম্পাদনা: বরি/প্রেস/মপ |