Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ১১:২০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বানারীপাড়া » বরিশালের তিন উপজেলা ১৫ ঘন্টা বিদ্যুৎহীন
৬ January ২০১২ Friday ৮:১০:৫৪ PM
Print this E-mail this

বরিশালের তিন উপজেলা ১৫ ঘন্টা বিদ্যুৎহীন


বিদ্যুৎ বিভ্রাটবরিশাল ডেস্ক :: ৩৩ কেভি লাইন ছিড়ে যাওয়ার কারনে ১৫ ঘন্টা বরিশালের বানারীপাড়া, উজিরপুর ও স্বরূপকাঠী উপজেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২’র সাবষ্টেশন অফিসের আওতায় উজিরপুরের গুঠিয়া এলাকার একটি টাওয়ার থেকে ৩৩ কেভি লাইন ছিড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। ফলে এ তিন উপজেলার হাজার হাজার বিদ্যুৎ গ্রাহক ১৫ ঘন্টা অন্ধকারে ছিলেন। এদিকে বিদ্যুৎ না থাকায় মিল কারখানা বন্ধ হওয়ায় ব্যাবসায়ী ও শ্রমিকদের ব্যাপক ক্ষতিসহ জনজীবন অতিষ্ট হয়ে পড়ে।

জানা গেছে, ৫ জানুয়ারী বৃহস্পতিবার রাত ১১ টায় গুঠিয়া এলাকার ১টি টাওয়ার থেকে পল্লী বিদ্যুতের ৩৩ কেভি পুরাতন লাইনের তার ছিড়ে যায়। এ সময় বানারীপাড়া সাবষ্টেশন অফিসের আওতায় থাকা অপর ২ টি উপজেলা উজিপুর ও স্বরুপকাঠীও মূহুর্তের মধ্যে অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। ওই সময় বানারীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫ সহস্রাধীক মুছল্লিদের উপস্থিতিতে মাহফিলে ছারছিনা দরবার শরীফের পীর শাহ্‌ মোহম্মদ মোহেবুল্লাহ বয়ান করছিলেন। বিদ্যুৎ চলে যাওয়ায় স্থানীয় মুছল্লিরা উত্তেজিত হয়ে উঠলে থানা পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে তারা শান্ত হয়।

এক টানা ১৫ ঘন্টা বিদ্যুৎ না থাকায় ৩ উপজেলার রাইস মিল, স্বমিল, ময়দার মিল, তেলের মিল, গ্যারেজ ও ডকইয়ার্ডসহ বিভিন্ন ধরনের মিল কারখানা বন্ধ থাকে। এছাড়া বিদ্যুৎ না থাকার কারণে ৩ উপজেলার কম্পিউটার ও ফটোষ্ট্যাট মেশিন বন্ধ থাকায় ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতিগ্রস্থ হয়, সংবাদকর্মীরা বাধ্য হয়ে মুঠোফোনে সংবাদ পাঠান।

৬ জানুয়ারী শুক্রবার বেলা আড়াইটায় ছিড়ে যাওয়ার ১৫ ঘন্টা পর বিদ্যুৎ লাইন জোড়া লাগানো হলে পুনরায় বিদ্যুৎ চালু করা হয়েছে।


(আমাদের বরিশাল ডটকম/বরিশাল/ডেস্ক/তাপা)

সম্পাদনা: সেন্ট্রাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com